ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধুব শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে গোসিংগা ইউনিয়ন ফুটবল একাদশ ।আজ শনিবার (২৯ মে) বিকেলে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির এবারের ফাইনালে তেলীহাটি ইউনিয়ন কে ২ – ০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় গোসিঙ্গা ইউনিয়ন।শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র মো আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, গোসিংঙ্গা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন প্রমূখ। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑